মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাগেরহাটে আদালত ভবনের ছাঁদ ধ্বসে আহত ৫ বিচার প্রার্থী

বাগেরহাটে আদালত ভবনের ছাঁদ ধ্বসে ৫ বিচার প্রার্থী আহত হয়েছেন।

বাগেরহাটে আদালত ভবনের ছাঁদ ধ্বসে আহত ৫ বিচার প্রার্থী

বাগেরহাট জেলা জজ আদালতের বারান্দার ছাঁদের পলেস্তারা খসে পড়ে ৫ বিচার প্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের বারান্দায় কয়েকজন বিচারপ্রার্থী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই ছাদের পলেস্তারা তাদের ওপর পড়ে। এতে ৫ জন আহত হন।

আহতদের দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতরা সবাই শঙ্কামুক্ত।

এ বিষয়ে বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, "হঠাৎ করে ছাঁদের পলেস্তারা খসে পড়ায় কয়েকজন আহত হয়েছেন। আমরা গণপূর্ত বিভাগকে বিষয়টি জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবে।"

বিজ্ঞাপন