মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার স্থগিতের দাবি ছাত্রদলের

জাতীয়তাবাদী ছাত্রদল এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার স্থগিতের দাবি জানিয়েছে।

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার স্থগিতের দাবি ছাত্রদলের

জাতীয়তাবাদী ছাত্রদল আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষাসহ সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বন্যা ও অতিবর্ষণের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের মানবিক বিবেচনা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা দেশে চলমান অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে লাখ লাখ পরীক্ষার্থীর প্রস্তুতির ঘাটতি এবং সার্বিক নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৭ জেলায় বন্যায় ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরীক্ষার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থার দিকে লক্ষ্য রাখা উচিত।

ছাত্রদল দাবি করেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখাই হবে যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত।

বিজ্ঞাপন