শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ২৭ জুলাই ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আগামী সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হবে।

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বন্যার পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছিল।

এছাড়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞাপন