বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা
শিক্ষা

ফিলিপাইনের সঙ্গে নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা

বাংলাদেশ ফিলিপাইনের সঙ্গে নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে সহযোগিতা জোরদার করছে।

ফিলিপাইনের সঙ্গে নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও পেশার উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। ফিলিপাইনের অভিজ্ঞতা ও সফল কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন, লাইসেন্সিং এবং নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দল ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে।

অন্যদিকে, অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি, ভাষাগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিদেশে কর্মরত স্বাস্থ্যকর্মীদের অধিকার ও কল্যাণ রক্ষা এবং সরকার-সরকার সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, 'বাংলাদেশের স্বাস্থ্যখাতের অন্যতম অগ্রাধিকার হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।' তিনি আশা প্রকাশ করেন যে, ফিলিপাইনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক কর্মসংস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উভয় পক্ষ স্বাস্থ্যখাতে মানবসম্পদ উন্নয়ন এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কার ও দক্ষ জনশক্তি উন্নয়নে এ সফরকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন