বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার একটি বিষয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে।অনিবার্য কারণবশত এই পরিবর্তন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত তারিখের এ পরীক্ষা ২১১৫২১২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

এতে আরও বলা হয়, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি ও অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন