সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফলাফল, জুলাইতেই প্রস্তুত হবে

২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হবে না, জুলাই মাসেই প্রস্তুত হবে ফলাফল।

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফলাফল, জুলাইতেই প্রস্তুত হবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। তবে, আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, জুলাই মাসেই ফলাফল প্রস্তুত করা হবে।

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, কিন্তু চলতি মাসে ফল প্রকাশ না হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল প্রস্তুত শেষে মন্ত্রণালয় থেকে নির্ধারিত তারিখ জানানো হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পূর্বে জানিয়েছিলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সে অনুযায়ী বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেয়া যায়নি।

বিজ্ঞাপন