মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের অবস্থাও এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় এইচএসসি, এইচএসসি-বিএমটি, আলিম, ভোকেশনাল এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন