বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
শিক্ষা

বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের নতুন সুযোগ

বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের নতুন সুযোগ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

এছাড়া, দেশের অন্যান্য কিছু জেলায়ও শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তাই তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

বিজ্ঞাপন