বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের গাছের চারা রোপণের আহ্বান জানালেন

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের গাছের চারা রোপণের আহ্বান জানালেন

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে, অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

শিক্ষার্থীদের বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়াও, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সরকার সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই প্রতিযোগিতাগুলি উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে।

বিজ্ঞাপন