দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরীর ষোলশহর শিক্ষাবোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বন্যার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। তারা সকল বোর্ডে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার দাবি জানান।
এছাড়া, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগেরও দাবি করেন আন্দোলনকারীরা।
তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভের কারণে মুরাদপুর ও দুই নাম্বার গেইটসহ আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।