বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
শিক্ষা

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হলো বিরুলিয়ায়।

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস, ড্যাফোডিল স্মার্ট সিটিতে "আমাদের বছর কুড়ি" নামের বিশেষ পুনর্মিলনী ও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“বিশের বাঁশিতে সুদিন আসবে” প্রতিপাদ্যকে ধারণ করে এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী দুই দশকের অর্জন, স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্নকে উদযাপন করতে একত্রিত হন। দিনব্যাপী এই আয়োজনে বিভাগের দুই দশকের পথচলা এবং অ্যালামনাইদের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দিগন্ত তুলে ধরা হয়।

সকাল ৯টায় অতিথিদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিআর) উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান, আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, সাধারণ সম্পাদক সাকীব মৃধা, বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান বলেন, “সাফল্যের পথে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের পথ ও ধারণা রয়েছে। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এই যাত্রায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন।” তিনি "Alumni 360" নামে একটি অ্যালামনাই নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন।

অধ্যাপক গোলাম রহমান বলেন, “গত দুই দশকে জেএমসি দক্ষ গণমাধ্যমকর্মী, দায়িত্বশীল নাগরিক ও যোগাযোগ পেশাজীবী গড়ে তুলেছে। 'আমাদের বছর কুড়ি' সেই গৌরবময় যাত্রার উদযাপন।” অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়।

দিনব্যাপী আয়োজনে নেটওয়ার্কিং সেশন, ওপেন মাইক, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ড. কাবিল খান বলেন, “জেএমসি বিভাগের ২০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের মুহূর্ত।”

বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন বলেন, “এটি ছিল অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে গড়ে ওঠা একটি ছোট্ট বিভাগ, আজ আমরা এক হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থীর পরিবার।”

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০০৬ সালে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি দেশের অন্যতম স্বনামধন্য মিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।

বিজ্ঞাপন