সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সোমবার স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সোমবার স্থগিত, অধিভুক্ত কলেজের পরীক্ষা চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সোমবার স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে ঘোষণা করা হবে।

তবে ঢাবির অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা এই স্থগিতাদেশের আওতাভুক্ত হবে না। এসব প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন