চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অন্তর্ভূক্তির ১০ বছর পূর্ণ হলো। এই সময়ের মধ্যে যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী ১০ বছরে দ্রুতগতির রেল, স্বাস্থ্য এবং শিক্ষা সহ ৬টি খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বে জোর দেয়া উচিত।
পোশাক খাতে কৃত্রিম সুতা এবং দক্ষ জনবল তৈরিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত এক দশকে চীন পদ্মা রেল ব্রিজ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণফুলি টানেলসহ বেশ কিছু বড় প্রকল্পে অর্থায়ন করেছে। গত বছর বাংলাদেশে চীনের বেসরকারি বিনিয়োগের স্থিতি ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
চীনা প্রেসিডেন্ট সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় কুনমিং-মিয়ানমার-চট্টগ্রাম রুটে সড়ক যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছেন, যা সমুদ্র পথে পণ্য পরিবহণের সময় ১৪ দিন থেকে কমিয়ে দুই দিনে নামাবে। বাংলাদেশ ২০১৬ সালের অক্টোবরে বিআরআই-এ যোগ দেয়।
চীনা দূতাবাস জানিয়েছে, সমতা ও পারস্পরিক উন্নয়নের মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সুফল দুই দেশই পাবে। বিআরআই-এ বাংলাদেশের অন্তর্ভূক্তির ১০ বছরপূর্তিতে একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ বছরে এআই, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি রূপান্তরসহ ৬টি গুরুত্বপূর্ণ খাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তরুণ জনগণের সুবিধা পেতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও প্রযুক্তির আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। দক্ষ কর্মী গড়ে তুলতে কারিগরি শিক্ষায় চীনের অংশীদারিত্বের তাগিদও তাদের রয়েছে। চীনের সঙ্গে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে রপ্তানি মাত্র ১ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে, যদিও চীন প্রায় শতভাগ পণ্যে শুল্কসুবিধা দেয়।