সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত তিন মাসে এই পরিমাণ ২১ হাজার ১২০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খেলাপি ঋণের হার বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসের খান জানান, মূলত সুদ যুক্ত হওয়ার কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। খেলাপি ঋণ কমানোর জন্য এক্সিট সুবিধা, বিশেষ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতি সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংক আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে।