সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা

সম্মিলিত ইসলামী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা করেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা

সম্মিলিত ইসলামী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের পূর্বের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, পাঁচ ব্যাংকের কার্যক্রম একীভূত করতে প্রযুক্তিগত কাঠামোর সমন্বয়ের কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, এসব উদ্যোগের ফলে ব্যাংকটিতে সুশাসন ও আর্থিক সক্ষমতা বাড়বে এবং ঋণ আদায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন