২০২৫ সালে আয়ারল্যান্ডকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার কর পরিশোধ করেছে অ্যাপল। কোম্পানির এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বছর বিশ্বজুড়ে অ্যাপল ৪ হাজার ৩০০ কোটি ডলার কর পরিশোধ করেছে, যার ৪০ শতাংশই আয়ারল্যান্ডে প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০২৪ সালে আয়ারল্যান্ডকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর পরিশোধ করতে নির্দেশ দেয় ইউরোপীয় ইউনিয়নের আদালত। আদালতের রায়ে বলা হয়, আয়ারল্যান্ড নিয়ম ভেঙে অ্যাপলকে কম কর দেওয়ার সুবিধা প্রদান করেছিল।
দেশটির করপোরেট করের হার সাড়ে ১২ শতাংশ। ২০২৪ সালে আয়ারল্যান্ডে আদায়কৃত করপোরেট করের প্রায় অর্ধেকই এসেছে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান থেকে।
ইউরোপীয় ইউনিয়নে বহুজাতিক কোম্পানির রাজস্ব, মুনাফা ও করের বিস্তারিত হিসাব বাধ্যতামূলক করার নতুন নিয়ম চালু হয়েছে, যা কোম্পানিগুলোর কর প্রদানের স্বচ্ছতা বাড়াবে।