দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বুধবার জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই। তিনি লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, 'দেশে সারের কোনো ঘাটতি নেই, এ বিষয়ে বাস্তবতার চেয়ে বেশি রটনা হচ্ছে। সরকার কৃষকদের জন্য সারে প্রচুর ভর্তুকি দিয়ে থাকে।'
তিনি আরও জানান, সার বিতরণ গতিশীল করতে ডিলারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রী সতর্ক করে বলেন, 'যদি ডিলাররা সার মজুত করে সংকট তৈরি করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
মন্ত্রী জানান, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, মন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাসপাতালের রোগীদের উন্নত খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।