শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সম্ভাবনা বৃদ্ধি

ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সম্ভাবনা বৃদ্ধি

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ভারত।

তিনি ইন্ডিয়া ডেট ক্যাপিটাল মার্কেট সামিটে অংশ নিয়ে আশা প্রকাশ করেন যে, চলতি বছরের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র ভারত, বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দেয়। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় ভারতের জন্য প্রস্তাবিত শুল্ক সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়, ইউএসটিআর জানিয়েছে যে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে তা ১৭ শতাংশে নামবে।

বিজ্ঞাপন