সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতের ১শ ৬২ কোটি ডলারের সহায়তা নেপালের জন্য

ভারত নেপালকে ১শ ৬২ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

ভারতের ১শ ৬২ কোটি ডলারের সহায়তা নেপালের জন্য

ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আজ সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ভারত নেপালকে ১শ ৬২ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছে। এই সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্বাসনে সহায়ক হবে। এছাড়া, বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে, নেপাল-ভারত বিজনেস ফোরামের আয়োজন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো নেপালে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করা।

বালেন্দ্র শাহ ভারতের রাজধানী দিল্লিতে দুই দিনের সফরে এসেছেন। সফরের প্রথম দিনে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। মার্চে নির্বাচনের পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর।

বিজ্ঞাপন