বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কের জন্য যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সিআইআই।

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কের জন্য যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈঠকে সিআইআই প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে সম্মিলিত টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন।

মুক্তাদির বলেন, “যদি ভারতীয় বিনিয়োগকারীরা আগ্রহী হন এবং সেটা আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে।” তিনি আরও জানান, ভারতীয় ব্যবসায়ীরা বিটুবি (বিজনেস টু বিজনেস) টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব করেছেন।

এফবিসিসিআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দু দেশের ব্যবসায়ীরা জানান, তারা ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। স্বাস্থ্য, প্রযুক্তি ও সৌর শক্তি খাতসহ আটটি খাতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, “ভারতের বড় বড় কোম্পানিগুলো ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং তারা আরও বিনিয়োগ বাড়াতে চান।”

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক জানান, টাস্ক ফোর্সের সুবিধা দ্রুত গ্রহণের চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া, দেশের তরুণদের ভারতীয় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ এবং বাংলাদেশি প্রকৌশলীদের তৃতীয় দেশে কাজের ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনে সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন