শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মহেশখালীতে গ্যাস সংকট অব্যাহত, সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

মহেশখালীতে এক্সিলারেট এনার্জির বয়লার সচল হলেও গ্যাস সংকট অব্যাহত রয়েছে।

মহেশখালীতে গ্যাস সংকট অব্যাহত, সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুইটি বয়লার সচল হয়েছে। তবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট এখনও সমাধান হয়নি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। যদিও অপেক্ষার পাল্লা কিছুটা কমে এসেছে, তবু চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না।

গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও অনেক স্টেশনে গ্যাস দিতে সময় বেশি লাগছে।

সিএনজি ও রাইড শেয়ারিং চালকেরা জানান, গ্যাসের অভাবে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় তাদের আয় কমে গেছে।

স্টেশন মালিকরা জানান, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস প্রদান সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন