কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুটি বয়লার সচল হয়েছে। তবে, দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট এখনও সমাধান হয়নি।
মঙ্গলবার সকালে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। যদিও অপেক্ষার পাল্লা কিছুটা কমে এসেছে, তবুও মিলছে না চাহিদামতো গ্যাস।
গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও, অনেক স্টেশনে গ্যাস দিতে সময় বেশি লাগছে। সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা জানান, গ্যাস সংকটের কারণে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় তাদের আয় অনেক কমে গেছে।
স্টেশন মালিকরা জানান, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে, যাত্রী ও চালকদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।