শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৮ সাল থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল শুরু হবে

২০২৮ সাল থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে শুরু হবে, জানাল মন্ত্রিসভা।

২০২৮ সাল থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল শুরু হবে

মন্ত্রিসভা নতুন অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৮ সাল থেকে অর্থবছর শুরু হবে ১ এপ্রিল থেকে এবং শেষ হবে পরের বছরের ৩১ মার্চে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় কাজ দীর্ঘায়িত হয় এবং কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়। তাই ১ এপ্রিল থেকে ৩১ মার্চ সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা যুক্তিযুক্ত।

এতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে (জুলাই-মার্চ) অর্থবছর শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন