বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অর্থনীতি

ফেরারির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হলো ৪০ মিলিয়ন ডলারে

ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ৪০ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে।

ফেরারির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হলো ৪০ মিলিয়ন ডলারে

বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘ফেরারি লুচে’ সম্প্রতি ৪০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ৪৯০ কোটি ৮৯ লাখ টাকা। এটি নতুন একটি বিশ্বরেকর্ড হিসেবে গড়ে উঠেছে, যা নিলামের মাধ্যমে বিক্রি হওয়া নতুন গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ দাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক দাতব্য নিলামে গাড়িটি বিক্রি হয়। এই গাড়িটির নকশা করেছেন আইফোনের প্রখ্যাত ব্রিটিশ নকশাকার স্যার জনি আইভ।

গাড়িটি গত মে মাসে প্রথম উন্মোচন করা হয়, তবে তখন এটি বেশ সমালোচনার মুখে পড়েছিল। বিশ্লেষকদের মতে, এটি ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে অনেকটাই আলাদা।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, বিক্রির পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষাবিষয়ক কর্মসূচিতে দান করা হবে। তবে কাস্টমাইজড গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।

ফেরারি লুচের আত্মপ্রকাশের মাধ্যমে ইতালীয় ব্র্যান্ড ফেরারি আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বাজারে প্রবেশ করল। এর আগে ২০২৫ সালে সোথেবিসের দাতব্য নিলামে ফেরারির ‘ডেটোনা এসপি৩’ ২৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙল ‘লুচে’।

বর্তমানে পুরোনো ও নতুন মিলে যেকোনো গাড়ির নিলামে সর্বোচ্চ বিক্রির রেকর্ডটি ১৯৫৫ সালের মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উলেনহাউট কুপের দখলে রয়েছে, যা ২০২২ সালে ১৪২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

বিজ্ঞাপন