বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিলে ফুটবলে বিশ্বরেকর্ড, ৫৩ জনকে বহিষ্কার

ব্রাজিলে ফুটবল ম্যাচে ৫৩ জনকে বহিষ্কার করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে রেফারি।

ব্রাজিলে ফুটবলে বিশ্বরেকর্ড, ৫৩ জনকে বহিষ্কার

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে ৫৩ জনকে বহিষ্কার করার ঘটনা ঘটেছে ব্রাজিলে। এটি সর্বাধিক লাল কার্ড দেখানোর বিশ্বরেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে মামোরে এবং উবেরলান্দিয়ার মধ্যে এই ঘটনা ঘটে। মামোরে ৩-১ গোলে এগিয়ে থাকার পর খেলোয়াড়দের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিক জানান, ঘটনার পর ৪০ খেলোয়াড় ও আট কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে তিনজন খেলোয়াড়ও লাল কার্ড পেয়েছিলেন। উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়।

মারামারির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে এবং পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। উভয় দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। উবেরলান্দিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মামোরের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে, অন্যদিকে মামোরের সদস্যরা স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামোরের তৃতীয় গোল উদ্‌যাপনের সময় বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করার পর সংঘর্ষের সূত্রপাত ঘটে। উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ মাঠে ঢুকে পড়েন, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে। সংঘর্ষের সময় বিভিন্ন ব্যক্তি হত্যার হুমকি দেন বলেও জানান রেফারি।

২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ম্যাচে ৩৬ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা ছিল এতদিনের রেকর্ড।

বিজ্ঞাপন