সিলেট টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে একাদশ নির্বাচন ও উইকেটের পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে ড্যারেন সামি বলেন, "বাংলাদেশের ক্রিকেটে ফাস্ট বোলারদের মাধ্যমে যে সফলতা এসেছে, তাতে আমরা জানি তারা চাইলে তিনজন পেসার নামাতে পারে। অথবা তারা দুইজন স্পিনার বা দুইজন পেসারও খেলাতে পারে।"
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে সম্মোধন করে সামি জানান, বাংলাদেশের বিপক্ষে নামার আগে একাদশে ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "ফিল সিমন্সকে যতটুকু চিনি, তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।"
নিজেদের একাদশের বিষয়ে উইকেটের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সামি বলেন, "উইকেটে ঘাস থাকলে আমাদের হাতে কেমার রোচের মতো অভিজ্ঞ পেসার রয়েছেন।"
তিনি আরও জানান, যদি শেষ মুহূর্তে উইকেট স্পিন সহায়ক করা হয়, তখনও দলে পর্যাপ্ত বিকল্প রয়েছে। সংবাদ সম্মেলনের পর তারা আবারও উইকেট পর্যবেক্ষণ করবেন এবং ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।