নভেম্বর উইন্ডোতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার, যাদের মধ্যে রয়েছেন জোনাথন জেসুস, আন্দ্রে লুইস, অ্যালান, মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর, নতুন করে দল গোছানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন কোচ কার্লো আনচেলত্তি। তরুণদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দল পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে তার।
এশিয়া সফরের জন্য আনচেলত্তির এই উদ্যোগের অংশ হিসেবে নতুন মুখগুলোকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, ঘরোয়া লিগের শিরোপার লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখা হয়নি।
ব্রাজিল আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে।