বিশ্বকাপের বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত হোঁচট খেয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের।
আজ একই প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর প্রত্যাশার চাপ বৃদ্ধি পেয়েছে। তবে তিনি সংবাদমাধ্যমের সমালোচনা নিয়ে চিন্তিত নন এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছেন।
আজকের ম্যাচে ব্রাজিল একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে ৪–২–৩–১ ফরমেশনে খেললেও আক্রমণাত্মক ছন্দ দেখা যায়নি। তাই আনচেলত্তি ৪–৩–৩ ছকে দলকে প্রস্তুত করেছেন।
শুরুর একাদশে একাধিক পজিশনে নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ব্রাজিলের আক্রমণাত্মক খেলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।