বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে ২-২ সমতায় শেষ হলো প্রথমার্ধ

ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রীতি ম্যাচে ২-২ সমতায় শেষ হলো প্রথমার্ধ।

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে ২-২ সমতায় শেষ হলো প্রথমার্ধ

দ্বিপাক্ষিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-২ সমতায় প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের ল্যাঙ্ক পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল প্রথমে এগিয়ে গেলেও পরে অস্ট্রেলিয়া সমতা ফেরায়।

ম্যাচের তৃতীয় মিনিটে ব্রাজিলের ভ্যান্ডারসন গোল করে অতিথিদের লিড এনে দেন। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৮তম মিনিটে অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাক আলেসান্দ্রো চিরকাতি গোল করে সমতা ফিরিয়ে আনেন।

পাঁচ মিনিট পরে কন্নর মেটকাফের গোলের মাধ্যমে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের শেষের দিকে ব্রাজিল পেনাল্টি লাভ করে। বার্সেলোনার তারকা রাফিনিয়া পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফের সমতা আনে।

বিজ্ঞাপন