আজ, ৫ নভেম্বর ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এই প্রকল্পের আওতায় মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের সামুদ্রিক বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে নতুন গতি সঞ্চার করবে।
প্রকল্পটি বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, যেখানে চীন সরকার এক্সিম ব্যাংক অব চায়নার মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার সফট লোন সহায়তা প্রদান করছে। প্রকল্পটির ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)।
প্রকল্পটি সমাপ্ত হলে ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে, যার মাধ্যমে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হবে। এছাড়া লোডেড কনটেইনার ইয়ার্ড, খালি কনটেইনার ইয়ার্ড এবং বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে, যেখানে অবকাঠামো উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
আজকের অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চীনা দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।