বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, শ্রমিকরা কাজে ফিরছেন

রাজধানীর শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, শ্রমিকরা জীবিকার তাগিদে কাজে ফিরছেন।

শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, শ্রমিকরা কাজে ফিরছেন

রাজধানীর আশেপাশের শিল্পাঞ্চলগুলোতে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পোশাকশ্রমিকদের অসন্তোষের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার (৫ নভেম্বর) যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল সংঘর্ষের পর শ্রমিকদের মধ্যে উদ্বেগ থাকলেও জীবনযাত্রার তাগিদে ভোর থেকেই বিভিন্ন গামেন্টসের শ্রমিকরা কর্মস্থলে ফিরছেন। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে তাদের চলাচল দেখা গেছে।

কিছু কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিকদের মধ্যে নতুন করে উত্তেজনা বা অসন্তোষ ছড়িয়ে না পড়ার জন্য সংশ্লিষ্টরা নজরদারি বাড়িয়েছেন। কারখানার আশপাশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন