বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৪ নভেম্বর, বুধবার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়কাল— ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব এবং অনিয়মের বিষয়ে দায়-দায়িত্ব নির্ধারণ করবে এই কমিশন।

কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামুনুর রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম।

কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট দায়-দায়িত্ব চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে হবে।

তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে এবং যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

বিজ্ঞাপন