শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুদকের কাছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুদক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

দুদকের কাছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। আজ বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ লক্ষ্যে দুদক-এর উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদও রয়েছেন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন