সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করতে পলিসি নিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বুধবার (২ সেপ্টেম্বর) তার ফেসবুক প্রফাইলে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য সরকারের কোনো অর্থনৈতিক রূপরেখা নেই। শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলার ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, চা শ্রমিকদের চাহিদার তুলনায় বড় ব্যবসায়ীদের তুষ্ট করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তার সঙ্কট সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার নীতি অর্থহীন। এ নীতি সম্পদের বৈষম্য বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে নয়। তিনি সরকারের কাছে অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের সংস্কার করার দাবি জানান এবং বৈষম্য কমানোর নীতি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি অল্টারনেটিভস এর ৯ দফা দাবির পক্ষে সকলকে থাকার আহ্বান জানান।