রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
রাজনীতি

দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর বিস্তারিত অনুসন্ধানের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক জাহিদ কালাম।

অভিযোগের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের বদলি বাণিজ্য করেছেন। এছাড়া সরকারি কেনাকাটা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ এবং ব্যাংক হিসাবের লেনদেনের রেকর্ড যাচাই করা হবে। তদন্তের প্রয়োজনে অভিযোগে নাম আসা ব্যক্তিদের তলব করে বক্তব্য গ্রহণ করা হতে পারে। আইনের অধীনে অভিযোগের পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, জানান কর্মকর্তারা।

বিজ্ঞাপন