পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। এর ফলে জানুয়ারি মাসেই শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, সরকারের আন্তরিকতায় মাত্র তিন দিনের মধ্যে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, দেশের স্বার্থে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। পরবর্তী সভায় মালিক ও শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, কোনো রাজনৈতিক বা ব্যক্তির ইন্ধনে সহিংসতায় না জড়িয়ে দেশ ও শিল্পের স্বার্থে কাজে ফিরতে হবে।