বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম বেড়ে নতুন মূল্য নির্ধারণ

বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে স্বর্ণের দাম বেড়ে নতুন মূল্য নির্ধারণ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বাড়ানোর ঘোষণা দিয়েছে। বুধবার (৪ নভেম্বর) সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ার কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন