শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্বর্ণের দাম ভরিপ্রতি ১৬৩৩ টাকা কমলো

বাংলাদেশে স্বর্ণ ও রুপার গহনার দাম কমলো।

স্বর্ণের দাম ভরিপ্রতি ১৬৩৩ টাকা কমলো

বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা রাখা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।

সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ২৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন