শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
অর্থনীতি

নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে, জানাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত মূল্য বহাল রাখা হয়েছে।

বর্তমান নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

বিজ্ঞাপন