বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটের পরও জ্বালানি তেলের সরবরাহ হবে স্থিতিশীল

মধ্যপ্রাচ্য সংকটের পরও জ্বালানি তেলের সরবরাহ দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত হবে না, জানিয়েছে আইএমএফ।

মধ্যপ্রাচ্য সংকটের পরও জ্বালানি তেলের সরবরাহ হবে স্থিতিশীল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের পরও জ্বালানি তেলের সরবরাহ দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত হবে না। তবে, এই সংকটের প্রভাব স্বল্পোন্নত দেশগুলোতে কিছুটা অনুভূত হবে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সম্মেলনের প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, "মধ্যপ্রাচ্য সংকটের ফলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো বাধা আসবে না।"

সম্মেলনে সাইবার হামলা এবং আর্থিক ঝুঁকি বৃদ্ধির কারণে বিশেষ সতর্কতার তাগিদ দেন জর্জিয়েভা। তিনি ইউরোপে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি চীনের খরচ বাড়ানো এবং যুক্তরাষ্ট্রকে সঞ্চয়ের পরামর্শ দেন।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জানান, সংস্থাটি স্বল্পোন্নত দেশে অর্থায়ন তিনগুণ বাড়াতে চায়। তবে, উপসাগরীয় অঞ্চলের অর্থনীতির উন্নয়ন নিয়ে আশাবাদী। সৌদি আরবসহ এই অঞ্চলের দেশগুলোতে তেলবহির্ভূত খাতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আইএমএফ মনে করে, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকলে বৈশ্বিক সহনশীলতা আরও শক্তিশালী হবে। সংস্থাটি আত্মতুষ্টিতে না ভুগে, বৈশ্বিক সহনশীলতার উপাদানগুলো ধরে রাখতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়ার কথাও উল্লেখ করেছে।

বিজ্ঞাপন