মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে যুক্তরাজ্যের গৃহস্থালি জ্বালানির দাম ২৬ শতাংশ বৃদ্ধি পেতে যাচ্ছে। বুধবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম।
অফজেমের তথ্য অনুযায়ী, পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় ২০২৭ সালের জানুয়ারি থেকে লাখ লাখ ব্রিটিশ নাগরিকের গৃহস্থালি জ্বালানি বিল কমপক্ষে ২৬ শতাংশ বাড়বে।
এতে সাধারণ মানুষের বার্ষিক জ্বালানি বিল প্রায় ৪৪৩ পাউন্ড বেড়ে মোট ২,১৬৬ পাউন্ডের কাছাকাছি পৌঁছাবে। অফজেম প্রতি তিন মাসে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করে থাকে, যা সরবরাহকারীদের দিতে বাধ্য হন গ্রাহকরা।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মোটর জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অক্টোবরে ব্রিটেনের বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ।