বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি

বাজারে স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার স্বর্ণের দাম কমানো হয়েছিল।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বাজুস রূপার দামও নির্ধারণ করেছে। ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেট ২৫০ টাকা, ১৮ ক্যারেট ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন