বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ, যা ভারতের ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানের ৩৮ দশমিক ৩ শতাংশের চেয়ে কম।

বিশ্লেষকরা বলছেন, পিছিয়ে পড়া জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন হলে দারিদ্র্যের হার আরও কমানো সম্ভব। ইউএনডিপির ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্সে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৮ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। ভারতে এই সংখ্যা ১৬ এবং বাংলাদেশে প্রায় ১৫ জন। আফগানিস্তান ৬৪ দশমিক ৯ শতাংশ দারিদ্র্যের সঙ্গে তালিকার শীর্ষে রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, দারিদ্র্য মোকাবিলায় আয় বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক নাগরিক সুবিধার সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তারা বলছেন, এখনও বিপুল জনগণের দারিদ্র্য থেকে বের হওয়ার চ্যালেঞ্জ রয়ে গেছে।

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। মূল্যস্ফীতির কারণে আয় বৃদ্ধির সুফল ভোগ করা সম্ভব হচ্ছে না, ফলে বহুমাত্রিক দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

সিপিডি গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান বলেন, ‘সরকারের নীতি কাঠামোতে একটি বড় ঘাটতি রয়েছে। সরকারের উচিত, যারা সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছানো।’

প্রতিবেদনটি বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথাও উল্লেখ করেছে, যেখানে বর্তমানে ১২০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

বিজ্ঞাপন