শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি

বাংলাদেশের যুবাদের বিদায়ে ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি

ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের যুবাদের।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়লেও, অন্যান্য ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন।

পাকিস্তানের বোলার রিজওয়ানউল্লাহ ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে দুর্বল করে দেন। বাংলাদেশের সেরা ব্যাটার এহসান আল মুনীম আগের ম্যাচের সেঞ্চুরির পর মাত্র ১ রানে আউট হন।

পাকিস্তান ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে। দুই ওপেনার হাইম খান ও উসমান খান ঝড়ো ব্যাটিং করে ২২তম ওভারেই জয় নিশ্চিত করেন। উসমান ৬৪ এবং হাইম ৬৯ রান করেন।

অপর সেমিফাইনালে ভারত আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে। আফগান যুবাদের ২২৮ রানের লক্ষ্য ৩৭ তম ওভারেই টপকে যায় ভারত।

ফাইনাল ম্যাচটি আগামী ১৪ নভেম্বর আল আমেরাতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন