শ্রীলঙ্কার ফুটবল কোচ আবদুল্লাহ আল মুতাইরি বাংলাদেশে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দলের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত বুধবার, বাংলাদেশের বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে বলেন, "এটাই হবে আমার শেষ ম্যাচ।"
মুতাইরি অভিযোগ করেন, এই টুর্নামেন্টে আয়োজক দেশগুলোর পক্ষ থেকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তিনি জানান, "কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমাদের দেখা হয়, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।"
এর আগে ভুটানের সঙ্গে ড্রয়ের পর তিনি দাবি করেছিলেন, সাফের সবকিছুই স্ক্রিপ্টেড। তিনি বলেন, "সাফে আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয়।" তার এই মন্তব্যের পর সাফের ডিসিপ্লিনারি কমিটির কাছে বিষয়টি পর্যালোচনা করতে পাঠানো হয়।
মুতাইরি বলেন, "সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানান যে, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে?" তিনি ২০২১ সালে তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের কথাও উল্লেখ করেন।
ম্যাচের আগে মুতাইরি বলেছিলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি সাফের ইতিহাসে সেরা ম্যাচ হবে। তবে ম্যাচের ফলাফল তার প্রত্যাশার বিপরীতে গিয়ে পড়ে। তিনি বলেন, "ফুটবলে সবকিছু মেনে নেওয়ার মানসিকতা থাকতে হয়। কিন্তু ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম, আমরা হেরে যাব।"