বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
অর্থনীতি

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আমেরিকার

আমেরিকা ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আমেরিকার

বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের আওতায় চীনের ওপর সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে।

ভিয়েতনামের জন্য নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে ৩৫ শতাংশ। অন্যান্য দেশগুলোর রপ্তানিতে ২০-২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

আমেরিকার বাণিজ্যিক অংশীদারদের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা নিয়ে তদন্তের পর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুল্ক আরোপের আওতায় থাকা দেশগুলো হলো— বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত।

২০২৫ সালের এপ্রিলে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন