আজ সকালে ভারতের বিভিন্ন স্থানে দু দফা ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও।
স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে ভারতের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং সিকিমে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
ভূমিকম্পটির উৎপত্তি নেপালের কোশী অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।
আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ অনুযায়ী, দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের কিছু অংশেও কম্পন টের পাওয়া গেছে।
নেপালের ভূমিকম্পের ফলে বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু এলাকায় মৃদু দুলে উঠেছে। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।