মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদে ফিরলেন ট্রাম্পের উদ্যোগে

জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদে ফিরলেন ট্রাম্পের উদ্যোগে, শেয়ার দাম বেড়েছে ৩৩%।

জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদে ফিরলেন ট্রাম্পের উদ্যোগে

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার, ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের পুনর্বহালের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৩৩ শতাংশের বেশি, যা বাজারমূল্যে এক ট্রিলিয়ন ডলার যোগ করেছে।

জেনসেন হুয়াং তার প্রত্যাবর্তনের বিষয়ে বলেন, “বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”

এদিকে, ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তা বিক্রির অভিযোগ তুলেছেন। ১২ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী জেনসেন।

জেনসেনের পদত্যাগের পর অনলাইন পিটিশনে তার পুনর্বহালের দাবিতে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ সই করেন।

বিজ্ঞাপন