মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার নতুন হামলার প্রস্তুতির তথ্য জানালেন জেলেনস্কি

রাশিয়া নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

রাশিয়ার নতুন হামলার প্রস্তুতির তথ্য জানালেন জেলেনস্কি

ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে সতর্ক থাকার আহ্বান জানান।

২৩ নভেম্বর রাতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার নতুন হামলার প্রস্তুতি সম্পর্কে তাদের কাছে তথ্য রয়েছে, তবে হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।

তিনি জানান, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য আরও অস্ত্র প্রয়োজন। এ অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া যেন কূটনীতি ও মানুষের জীবনের প্রতি অবজ্ঞা দেখানোর সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।

গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সোমবার কিয়েভের একটি এলাকায় হামলায় পাঁচজন আহত হন, এবং রোববার রাজধানীর আশপাশের একটি শহরে হামলায় ১১ জন নিহত হন।

এদিকে, ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য এবং দেশটি ন্যাটোর শক্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করে আসছে রাশিয়া।

বিজ্ঞাপন