জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে যে, ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ২৩ নভেম্বর সোমবার এক বিবৃতিতে দলটি এই অভিযোগ করে।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প তৈরি করে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এনসিপি এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
এনসিপি অভিযোগ করে, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার বাংলাদেশের অস্তিত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।
দলটি আরও জানায়, ওই বিধায়কের বক্তব্য ভারতের ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে এসেছে এবং এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
এনসিপি সরকারের প্রতি আহ্বান জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয় এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মুক্তিকামী জনগণ ঐক্যবদ্ধভাবে সব বহিরাগত হুমকি মোকাবেলা করবে।